Main Content
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্নের নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি
07 May 2026
এতদ্বারা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-এর সকল শিক্ষার্থীদের সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের "কোর্স -ক্রেডিট সেমিস্টার পদ্ধতি সংক্রান্ত বিধিমালা,-২০২২" এর বিধি ৮.১ এবং স্নাতক পর্যায়ে মডিউলার সেমিস্টার পদ্ধতি পরিচালনার বিধি ১০.১ অনুসারে প্রত্যেক শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আগামী ০৬ মে ২০২৬ তারিখ হতে ১৪ মে ২০২৬ তারিখের মধ্যে শিক্ষা ও বৃত্তি শাখা, রেজিস্ট্রার দপ্তর হতে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করে স্ব-হস্তে পূরণপূর্বক যথাযথভাবে জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।