Main Content
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ; বিদায়ী উপাচার্যের দায়িত্ব হস্তান্তর
30 Jul 2026
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ; বিদায়ী উপাচার্যের দায়িত্ব হস্তান্তর
অদ্য বৃহস্পতিবার (৩০ জুলাই) হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এর কাছে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বভার হস্তান্তর করেছেন বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ মহোদয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় এবং বিদায়ী ও নব-নিযুক্ত উপাচার্য একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।